কক্সবাজারের চকরিয়ায় বাস উল্টে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৯

কক্সবাজারের চকরিয়ায় বাস উল্টে নিহত ৪ কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
মো. হাবিবুর রহমান জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটকবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও অন্যজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ যাত্রী।

চকরিয়া থানা, চিরিঙ্গা হাইওয়ে ও হারবাং ফাঁড়ি পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে উদ্ধার তৎপরতা চালায়। তাদের তৎপরতায় গাড়ির ভেতর থেকে একে একে চার জনের মরদেহ বের করা হয়।

দুর্ঘটনাকবলিত বাসটির নাম্বার ঢাকা মেট্টো-ব-১৫-২৩৪৩। এতে ৪০ জনের বেশি যাত্রী থাকলেও অন্যদের আঘাত খুব গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় পতিত বাসটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় রাত ১১টার দিকে মহাসড়কে যান চলাচল সচল হয়।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান জানান, হতাহতদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাতে অন্তত ১৪ জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাঙ্গীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২) ও আবু করিম (৪৮)।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম