কেমন বাংলাদেশ চায়, প্রধানমন্ত্রীকে জানালো ৬০০ খুদে শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৯

পোস্টকার্ডে প্রধানমন্ত্রীকে স্বপ্নের কথা লিখে জানিয়েছে খুদে শিক্ষার্থীরা পিইসি ও জেএসসি (২০১৯) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ছয়শ’ শিক্ষার্থী পোস্টকার্ডে নিজেদের স্বপ্নের কথা লিখে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারা বড় হয়ে কি হতে চায়, কেমন বাংলাদেশ চায় এসব কথাই প্রধানমন্ত্রীর কাছে লিখে পাঠিয়েছে খুদে শিক্ষার্থীরা।

 শনিবার (৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়। ওই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীকে নিজেদের স্বপ্নের কথা লিখে পাঠায় শিক্ষার্থীরা।

‘তোমার শাণিত মেধায় গড়ে উঠুক ক্ষুধা মুক্ত মানবিক বাংলাদেশ’ এই স্লোগানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছয়শ’ শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম আশরাফ। উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. আবু সাইদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, এরিয়া কোঅর্ডিনেটর সোহেল আহমেদ খান প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি