কয়রায় বেড়িবাঁধে ভাঙন

খুলনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৩

কয়রায় বেড়িবাঁধে ভাঙন

সুন্দরবন ঘেষা খুলনার কয়রা উপজেলারে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ কপোতাক্ষ নদীর তীরে ২নং কয়রার স্লুইচ গেট এলাকায় ভাঙনে মুহূর্তেই প্রায় একশ গজ এলাকার বাঁধ নদীতে ধসে যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে গ্রামবাসী কোনমতে বাঁধ সংস্কারের চেষ্টা করেন। তারা মাটি ও বালু দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কয়রার সেকশন অফিসার মশিউল আবেদীন বলেন, ‘ভাঙনের বিষয়টি জানার সঙ্গেই তাৎক্ষণিকভাবে ঊর্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান বলেন, ‘বাঁধ ভাঙা শুরুর খবর পেয়েই স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বাঁধ আটকাতে তৎপর হয়ে ওঠেন। এই স্থানের প্রায় দুইশ’ ফুট স্থান জুড়ে ধস নামে। বাঁধটি সম্পূর্ণ ভেঙে পানি প্রবেশ করতে পারলে পুরো কয়রা ইউপির ১৫টি গ্রামের ৫৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ধান, সবজি, আলু, মৎস্য ঘেরসহ সার্বিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান