ভাত না দেওয়ায় মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩১

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজার আদালত এ রায় দেন।

দন্ডিত ব্যক্তি মাধবপুর উপজেলার একতারপুর নোয়াহাটি গ্রামের শ্রী রাজমোহন সরকারের ছেলে দীপু সরকার। সে পলাতক আছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১৫ এপ্রিল রাত ৭টার দিকে দীপু সরকার তার মা রৌশন বালা সরকারকে ভাত দিতে বলে। এ সময় মা ভাত দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে একটি বাঁশের লাঠি দিয়ে মাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরই স্থানীয় লোকজন দীপু সরকারকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করে। পরদিন ১৬ এপ্রিল নিহত রৌশন বালার স্বামী শ্রী রাজমোহন সরকার বাদী হয়ে ছেলে দীপু সরকারকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে একই বছর ১৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আল আমিন এই তথ্য নিশ্চিত করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি