হিলিতে বিশেষ অভিযান, পলাতক ৭ আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৬

হিলিতে বিশেষ অভিযান, পলাতক ৭ আসামি গ্রেফতার

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- হিলির চন্ডিপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতারা বেগম (৩৭), একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৫৫), মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে হোসেন আলী (২৬), দক্ষিণবাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৩), ফকিরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৩), ছাতনি গ্রামের মৃত হাকিম মন্ডলের ছেলে হাফিজুর রহমান (৪২)।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টহল দল সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই পলাতক ছিল ও তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও ফকিরপাড়া এলাকা থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শাকিল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম