দুই সপ্তাহ ভুট্টা ক্ষেতে পড়ে ছিল নারীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৫

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দুপুরের দিকে ওই নারীর মরদেহ একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুই সপ্তাহ আগে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে।

সিংগাইর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালের দিকে কাংশা ব্রিজের অদূরে কয়েকজন নারী ভুট্টার পাতা ছিড়তে গিয়ে ওই লাশ দেখতে পান। পরে তারা  বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রমজান আলীকে জানায়। তিনি পুলিশকে অবহিত করলে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া ওই নারীর মরদেহ অর্ধগলিত। তার চেহারা চেনার উপায় নেই। ধারণা করা হচ্ছে,সপ্তাহ দুয়েক আগে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ এবং নারীর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম