জুনে শুরু হবে ঢাকা-শিলিগুড়ি রেল যোগাযোগ

পঞ্চগড় প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১০

জুনে শুরু হবে ঢাকা-শিলিগুড়ি রেল যোগাযোগ রেল যোগাযোগ সহজ ও নিরাপদ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘জুন মাসের মধ্যেই চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন নির্মাণের কাজ শেষ হবে। লাইনটি নির্মিত হলেই ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার তহবিল থেকে অসহায়-দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রেল যোগাযোগ সহজ করতে ১৪ মার্চ যমুনা নদীর ওপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ শুরু হবে।

কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে সরকারি সুযোগ গ্রহণ করতে বলবো। প্রশিক্ষণ নিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার আহবান জানাই।

পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতিসহ বোদা দেবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার ৪০ জন অসহায় দুস্থ ব্যক্তির মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম