প্রাইভেটকার বাঁচাতে গিয়ে জিপ ডিভাইডারে, বিভাগীয় কমিশনার আহত

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬

প্রাইভেটকার বাঁচাতে গিয়ে জিপ ডিভাইডারে, বিভাগীয় কমিশনার আহত গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরের বোর্ড বাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে আসছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এসময় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় আসলে একটি প্রাইভেটকারকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গেলে তাকে বহনকারী জিপটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি আহত হন।    

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান