খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩

বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর নগরীতে বিক্ষোভ করেছেন মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশি বাধার কারণে তারা মূল সড়কে আসতে না পেরে গলির ভেতরেই সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু। তিনি বলেন, ‘এ সরকার দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। তাই আইনের বাধ্যবাধকতা থাকলেও খালেদা জিয়ার জামিন হচ্ছে না।’

এর আগে, সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে সমবেত হন। একই সময় পুলিশও ওই কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুরের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের তীব্র বাকবিতণ্ডা হয়। সে সময় তারা দলীয় কার্যালয়ের প্রবেশপথেই সমাবেশ করেন।

এ সময় বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। 

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম