রাজশাহী নগরীতে বিলবোর্ড-ব্যানারে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র

রাজশাহী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬

বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিলবোর্ড শোভা পাচ্ছে নগরীর ব্যস্ততম সড়কগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরী সেজেছে নতুন রূপে। বঙ্গবন্ধুর অনেক বিরল ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড শোভা পাচ্ছে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ও ব্যস্ততম সড়কগুলোতে।
মুজিববর্ষের এসব ব্যানার,ফেস্টুন ও বিলবোর্ডে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন, বিভিন্ন চুক্তি সম্পর্কিত সমঝোতা স্বাক্ষর, জাতিসংঘের ভাষণ, জনতার উদ্দেশে বঙ্গবন্ধু হাত উঁচিয়ে শুভেচ্ছা, মুজিব-ইন্দিরা চুক্তি স্বাক্ষর, পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু– এমন নানা ধরনের ছবি।

রাজশাহী নগরীতে বিলবোর্ড-ব্যানারে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন স্মরণীয় করে তুলতে রাজশাহী সিটি করপোরেশন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। গত ১০ জানুয়ারি থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে দুটি কাউন্ট ডাউন যন্ত্র স্থাপন করা হয়েছে। এখন নগরীজুড়ে চলছে শোভাবর্ধনের কার্যক্রম।

এ বিষয়ে রাসিক মেয়র লিটন বলেন, ‘মুজিববর্ষ স্মরণীয় করে রাখতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীতে যারা আসবেন, তারা যেন দেখেই অনেক কিছু বুঝতে পারেন। এছাড়া তরুণ প্রজন্মের জন্য থাকছে বিভিন্ন আয়োজন। স্কুল-কলেজগুলোতে বিতরণ করা হবে জাতির পিতার আত্মজীবনী, যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে।’

মেয়র লিটন আরও বলেন, ‘ধীরে ধীরে পুরো নগরীকে উৎসবের আমেজে নিয়ে আসা হবে। মানুষ যাতে জাতির পিতাকে স্মরণ করে, মনে রাখে, সেই লক্ষ্যেই বছরজুড়ে থাকবে নানা আয়োজন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক