ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৫

ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষ ময়মনসিংহের ভালুকায় পিকআপের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল  ঘটনাস্থল থেকে পিকআপের চালকসহ দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে গাড়ি চালক আমিরুল ( ৩০) ও একই জেলার মনুরুদ্দিনের ছেলে শামীম (৩৫)। 

ভালুকা মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ভরাডোবা বাসট্যান্ডের ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম