ইভটিজিংয়ের দায়ে কলেজছাত্রকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৩

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত সাইদ

স্কুলছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে সাইদুর রহমান ওরফে সাইদ (২০) নামের একজন কলেজ ছাত্রকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

তিনি বলেন, ‘অভিযুক্তের বয়স এবং ছাত্রত্বের বিষয়টি বিবেচনা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ উঠলে সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।’

সাইদুর রহমান কল্যাণপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে রাস্তায় মারধর ও ইভটিজিং করার অপরাধে স্থানীয়রা সাইদকে গণধোলাই শেষে বিদ্যালয়ের একটি কক্ষে আটকিয়ে রাখেন। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে খবর দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর তাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাইদুর রহমানের পিতা সাহাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে টাকা পরিশোধ করে ছেলেকে মুক্ত করেন।

স্কুলের প্রধান শিক্ষক মু. আলম হুসাইন জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে আসার সময় অভিযুক্ত সাইদ বাগানপাড়া এলাকায় ছাত্রীটির পথ আটকিয়ে মারধর শুরু করে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম