শহীদ মিনারে ফুল দিয়েই খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল

বরিশাল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮

শহীদ মিনারে ফুল দিয়েই খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালের রাজপথে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর সেখান থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়।

শহীদ মিনারে ফুল দিয়েই খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল

মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি ফজলুল হক অ্যাভিনিউ, ফলপট্টি, কাটপট্টি ও সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে দলের যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি