অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪১

দুমড়ে যাওয়া অটোরিকশা ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার এ তথ্য জানান।

নিহতরা হলেন—হালুয়াঘাট উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (২৫), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (৩৪), সাকিব (৪৫) ও মিজানুর রহমান (৩২)।

বিপ্লব কুমার জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন ছয় জন। তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সাকিব ও মিজানের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি বিপ্লব কুমার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম