ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৮

 সিরাজগঞ্জে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে জুবায়ের আহম্মেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। জুবায়ের সদর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ।

জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে রবিবার বিকালে মামলা করেন নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের আব্দুল হালিমের স্ত্রী শাপলা খাতুন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, জুবায়ের আহম্মেদ মাদকাসক্ত ও প্রতারক। ডিবির এসআই পরিচয় দিয়ে এক গৃহবধূর থেকে চাঁদা দাবির অভিযোগে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম