স্বাস্থ্যমন্ত্রীর এলাকার হাসপাতালে আবাসিক চিকিৎসক ১৪ দিন ধরে অনুপস্থিত

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭

মানিকগঞ্জ জেলা হাসপাতাল মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ এরফান গত ১৪ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আরশাদ উল্লাহ জানালেন তার ফোনটিও বন্ধ। এক মাসের অর্জিত ছুটি চলতি মাসের ১০ ফেব্রুয়ারি শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ বিষয়ে ওই চিকিৎসক কিছু জানাননি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে গিয়ে কথা হয় তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহর সঙ্গে। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর জেলার হাসপাতালে বিনা অনুমতিতে আবাসিক চিকিৎসকের অনুপস্থিতি মোটেই কাম্য নয়। এমনিতেই হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। এরমধ্যে একজন চিকিৎসক না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন, বিষয়টি মেনে নেওয়া যায় না।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ জানুয়ারি ৩০ দিনের অর্জিত ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন ডা. মোহাম্মদ এরফান। গত ১০ ফেব্রুয়ারি তার কর্মস্থলে যোগদানের কথা। কিন্তু ১৪ দিন অতিবাহিত হলেও তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুপস্থিতির বিষয়ে কিছুই জানাননি।

চিকিৎসক এরফানের ছুটির আবেদন নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডাক্তার জানান, খোদ মন্ত্রীর এলাকার জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার না থাকা শিষ্টাচারের লঙ্ঘন।

এ বিষয়ে কথা বলতে আবাসিক চিকিৎসক মোহাম্মদ এরফানের ব্যক্তিগত দুটি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

এদিকে হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. হুমায়ুন কবীর বলেন, কেন তিনি কাজে যোগদান করছেন না, তা আমার জানা নেই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরশাদ উল্লাহর সঙ্গে কথা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম