চিকিৎসা নিতে এসে হাসপাতালের সামনে প্রাণ হারালেন বৃদ্ধ

কুমিল্লা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৯

কুমিল্লা

চিকিৎসা নিতে এসে কুমিল্লার এক হাসপাতালের সামনে বাসচাপায় নিহত হয়েছেন শহীদুল্লাহ (৬৫) নামের একজন বৃদ্ধ। নিহত শহিদুল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী মজুমদার পাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার কুমিল্লা নগরীতে ডাক্তার দেখাতে যান শহীদুল্লাহ। মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহবুদ্দিনকে চেম্বারে এসে না পেয়ে ইস্টার্ন মেডিকেল কলেজে যান তিনি। চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করে পুলিশকে খবর দেয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই টিপু রায় জানান, পুলিশ বাসটিকে থানায় নিয়ে গেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’