ফেনসিডিল ভেস্ট!

বেনাপোল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯

৩৩ বোতল ফেনসিডিলসহ আটক ইয়াসিন আরাফাত পোশাকের নিচে পরা ছিল একটি ভেস্ট বা জ্যাকেট। এর মধ্যে অনেক পকেট। প্রতিটি পকেটে লুকানো ফেনসিডিলের বোতল। অভিনব এ কায়দায় ফেনসিডিল পাচারের চেষ্টা করেও সফলতা মেলেনি। যশোরের শার্শায় ৩৩ বোতল ফেনসিডিলসহ পুলিশের কাছে ধরা পড়ে যায় ইয়াসিন আরাফাত (২১)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা থানার সেতাই গ্রাম থেকে এ ফেনসিডিলের চালানসহ তাকে আটক করে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। আটক ইয়াসিন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়ামিন গাজীর ছেলে।

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান, গোপন সংবাদে জানতে পেরে সেতাই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সে বিশেষ কায়দায় বানানো একাধিক পকেটযুক্ত ওই জ্যাকেট পরা ছিল, যার পকেট থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান