মিয়ানমার থেকে একদিনে এলো ১৮শ’ মেট্রিক টন পেঁয়াজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩১

মিয়ানমার থেকে আসা পেঁয়াজ (ছবি সংগৃহীত) কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে একদিনে ১৮০০ দশমিক ৪৫ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে, যা চলতি বছরের রেকর্ড। তবে গত বছরের ৭ নভেম্বর ১৮১৬ দশমিক ৪২৮ মেট্রিক টন পেঁয়াজ এসেছিল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমার থেকে ট্রলারে আসা এসব পেঁয়াজ খালাস শেষে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘একদিনে শতাধিকের বেশি পেঁয়াজ ভর্তি ট্রাক স্থলবন্দর থেকে বের হয়ে গেছে। এসব ট্রাকে ১৮শ’ মেট্রিক টনের বেশি পেঁয়াজ রয়েছে। দেশের চাহিদা মেটাতে ব্যবসায়ীদের মিয়ানমার থেকে আরও বেশি পেঁয়াজ আমদানি করতে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি আমদানি করা পেঁয়াজ ট্রলার থেকে দ্রুত সময়ে খালাস ও সরবরাহেরও ব্যবস্থা করা হয়েছে।’

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মঙ্গলবার মিয়ানমার থেকে আসা ১৮০০ দশমিক ৪৫ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে। এসব পেঁয়াজ ১১ ব্যবসায়ী আমদানি করেন। তারা হলেন, মোহাম্মদ হাসেম, যদু চন্দ্র দাস, মো. সেলিম, মো. কামরুল, মো. এহেতাশামুল হক বাহাদুর, মো. নাছির, মো. সজিব, আবদু শুক্কুর, মহেসিং, শওকত আলম, আবদুল জব্বার।

স্থলবন্দর সূত্র জানায়, ফেব্রুয়ারির ২২ দিনে ২৬ হাজার ২১১ দশমিক ২৮৪ মেট্রিক টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি করা হয়েছিল। এর আগের মাসে খালাস হয়েছে ১৫ হাজার ৭৬৫ মেট্রিক টন এবং গত বছরের ডিসেম্বরে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন, নভেম্বরে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, সেপ্টেম্বরে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন এবং আগস্টে মাত্র ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা।

টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আগামী রমজানকে সামনে রেখে পেয়াঁজের আমদানি আরও বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম