‘গুরুত্বপূর্ণ’ কাগজসহ জামায়াতের ১১ নেতাকর্মী আটক

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪

জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে আটক কুষ্টিয়ায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি)  রাত ৯টার দিকে সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া গ্রামের স্থানীয় মন্টু হুজুরের বাড়ী থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটকের সময় তাদের কাছে জামায়াতে ইসলামীর সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন-ইউনিয়ন জামায়াতের আমির শংকরদিয়া গ্রামের আলমগীর হোসেন, জামায়াতের সদর উপজেলার সহ-সম্পাদক রফিকুল ইসলাম, তাহাজ উদ্দিন মন্টু হুজুর, বাবলু রহমান, খবির, ইসরাফিল, ছাবদার আলী, তাহাজ উদ্দিন, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শংকরদিয়া গ্রামের মন্টু হুজুরের বাড়িতে জামায়াতের  গোপন বৈঠক চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জামায়াতে ইসলামীর তৎপরতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ইবি থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম