নোয়াখালীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ফটো গ্যালারি উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ১৭:০৮আপডেট : ০২ মার্চ ২০২০, ১৭:২৪

ফটো গ্যালারি উদ্বোধনের পর ঘুরে দেখছেন অতিথিরা নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের দুর্লভ তিন শতাধিক ছবি নিয়ে ফটো গ্যালারি উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের উদ্যোগে ‘স্মৃতিপটে বঙ্গবন্ধু’ ও ‘চেতনায় ৭১’ নামে এ গ্যালারি উপজেলা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘এই ফটো গ্যালারি উদ্বোধনের মাধ্যমে সোনাইমুড়ী উপজেলা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে এ ফটো গ্যালারির মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্ম বঙ্গবন্ধু এবং তার কর্ম ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এর মাধ্যমে তারা বঙ্গবন্ধুর মতো সত্যিকারের দেশপ্রেমিক হতে পারবে।’

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব অধ্যাপক তরণী কুমার দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম