জমি নিয়ে বিরোধ: নারীকে এসিড নিক্ষেপ করায় ৭ বছরের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ১৬:০৩আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৭:০৪

জমি নিয়ে বিরোধ: নারীকে এসিড নিক্ষেপ করায় ৭ বছরের কারাদণ্ড

কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলায় এক আসামির ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) এসিড অপরাধ দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এই রায় দেন। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন তিনি।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএস আব্রাহাম লিংকন এই তথ্য  নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচ্চির গ্রামের মঞ্জু মিয়ার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল একই গ্রামের আমিনুল ইসলামের। এরই জের ধরে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এসিড হামলার শিকার হন। এসিডে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। এই ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুলসহ তার সহযোগী শফিকুল ইসলাম ও আবুল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ বছর পর এই মামলার আসামি আমিনুলকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন রেহানা খানম বিউটি ও রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান