স্ত্রী হত্যার দায়ে ১০ বছরের জেল

কুষ্টিয়া প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ১৫:৫৩আপডেট : ১১ মার্চ ২০২০, ১৫:৫৫

কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপনকে (৩০) ১০ বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন আপন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ গভীর রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে বাবার বাড়ি থেকে গৃহবধূ শারমীন আক্তার ভানুর (২৫) গলায় ওড়না পেঁচানো এবং রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই সামছুল আলম ২৯ মার্চ বাদী হয়ে খোকসা থানায় দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। খোকসা থানা পুলিশ ২০১৮ সালের ৩০ আগস্ট আদালতে চার্জশিট প্রদান করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি