গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তামিম ওই গ্রামের শামীম মিয়ার ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
তামিমের পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় তামিম। এতে মারাত্মক আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্টে তামিমের মৃত্যুর বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।








