হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২০, ২২:৫১আপডেট : ১৫ মার্চ ২০২০, ২৩:১০

মানিকগঞ্জ মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ দণ্ড দেন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ অর্থ দণ্ড প্রদানের পর তা আদায় করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারা মিয়ার ছেলে লাল মিয়া (৪০)। তিনি ৬ মার্চ সৌদি আরব থেকে গ্রামের বাড়ি আসেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আশরাফুল আলম বলেন, ‘সদ্য বিদেশ ফেরতদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ নিয়ে প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার পর চায়ের দোকানে দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে এ বিষয়ে। এরপরও ওই সৌদি প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীকে ভ্রাম্মনবাড়ি গ্রামে গিয়ে ঘটনার  সত্যতা পাওয়া যায়। সরকারি আইন অমান্য করায় লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের