শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বিজিবি সদস্য কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
১৬ মার্চ ২০২০, ০১:০৩আপডেট : ১৬ মার্চ ২০২০, ১২:৩৭

কুমিল্লা কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আব্দুল ওয়াদুদ (৪২) নামের একজন বিজিবি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে এই ঘটনায় দায়ের করা মামলায় রবিবার (১৬ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওয়াদুদ আবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সে কক্সবাজার ৩৪ বিজিবিতে কর্মরত।

মামলার বিবরণে জানা যায়, ১১ মার্চ সকালে প্রতিদিনের মতো স্কুলে যায় শিশুটি। ফেরার পথে একই গ্রামের আব্দুল ওয়াদুদ তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে । এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে শিশুটি সব খুলে বলে। ১৪ মার্চ সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ বাজারে গেলে গ্রামবাসী তাকে বিষয়টি জিজ্ঞাসা করে। কিন্তু সে উল্টো ধমক দেয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে লোকজন তাকে মারধরের পর পুলিশে সোপর্দ করে।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ধর্ষণচেষ্টার মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন