জন্মশতবার্ষিকীতে পিতাকে শ্রদ্ধা জানালো দেশবাসী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মার্চ ২০২০, ১৯:৪৬আপডেট : ১৭ মার্চ ২০২০, ২০:২৬

বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানানো হয় কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন দেশবাসী। বিভিন্ন সংগঠন ও প্রশাসনিক উদ্যোগে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করা হচ্ছে। দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি, দুস্থদের মাঝে খাবার বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ

জন্মশতবার্ষিকীতে ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ। আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীসহ আপামর জনসাধারণ নিজেদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। এদিন সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা আড়াইটা থেকে শ্রদ্ধা জানানোর জন্য সর্বসাধারণের জন্য বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়া জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি।

 যশোর

যশোরে জাতির পিতার সর্ববৃহৎ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। এরপর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতাকে শ্রদ্ধা জানান। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পরে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের লেখা নিয়ে বিদ্যালয়ের দেয়াল পত্রিকা ও মুজিব কর্নারের উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। এছাড়া জেলা পরিষদ মিলনায়তনে মুজিব শতবর্ষ উপলক্ষে একশ’ পাউন্ডের কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান, মসজিদ, মন্দির গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টি বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 ঠাকুরগাঁও
ঠাকুগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর স্মারক হিসেবে ‘মুজিববর্ষ চত্বর’ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় ঠাকুরগাঁও ডিসি পর্যটন পার্কে স্থাপিত মুজিববর্ষ চত্বর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। মুজিববর্ষ চত্বরটিতে বঙ্গবন্ধুর বেড়ে ওঠা এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশে বিভিন্ন সময় তার নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। এর আগে, সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি ও সকাল ৮টায় ঠাকুরগাঁও ডাকবাংলো, জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের বিভিন্ন দলের নেতাকর্মীসহ জনসাধারণ। এরপর সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ ভবনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও ফলক উন্মোচন করা হয়। এছাড়াও মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া, আতশবাজিসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু
বাগেরহাট
বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুসহ সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়।

জন্মশতবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ করা হয়
বরিশাল

বঙ্গবন্ধুর জন্মদিনের প্রথম প্রহরে আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে বরিশাল। নগর ভবনের সামনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং কাউন্সিলর, মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী চলে এ উৎসব। এছাড়া দিবসটি উপলক্ষে শেখ হাসিনা সেনানিবাসে র‌্যালির আয়োজন করা হয়। এছাড়া নগরীর দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। কাটা হয় একশ’ পাউন্ডের কেক। পরে জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং অসুস্থ ও দুস্থদের মধ্যে সহায়তা প্রদানের আয়োজন করা হয়।

নড়াইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ভোলা

নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে ভোলা বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 জামালপুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, সাদাছড়ি ও চশমাসহ নানা উপকরণ বিতরণ করেছে ৩৫ বিজিবি। এছাড়া জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সব সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

পঞ্চগড়ে কেক কেটে উদযাপন হয় জাতির পিতার জন্মশতবার্ষিকী  ঝালকাঠি

যুদ্ধের পর দেশে ফিরে ঝালকাঠি সফর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় তিনি সেখানকার বধ্যভূমিতে নেমে নিহতদের কঙ্কাল দেখে অবুঝ শিশুর মতো কেঁদেছিলেন। জন্মশতবার্ষিকীতে সেই স্থানেই বঙ্গবন্ধুকে স্মরণ করেন ঝালকাঠিবাসী। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয়।

 মাগুরা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে শত পতাকা উত্তোলন করা হয়। এর পাশাপাশি জেলা সমবায় অফিস চত্বরে কোরআনখানি ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়। যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণ করে আমরা শত পতাকা উত্তোলন করেছি। এ পতাকাগুলো জেলার ১০০টি বিদ্যালয়ে আমরা বিতরণ করবো।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা মানিকগঞ্জ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর এলাকার গৃহহীন মুক্তিযোদ্ধা সামসুদ্দিনকে সরকারি ঘর ও সেই সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প থেকে তিনি একটি বিন্যামূল্যের ঘর বরাদ্দ পান। যে স্থানটিতে ঘর তোলা হয়েছে সেই স্থানের পাঁচ শতাংশ জমিও তাকে বরাদ্দ প্রদান ও তার নামে নাম খারিজ করে দেওয়া হয়। আর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তার ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

 এছাড়া ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ, নড়াইল, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, নীলফামারী, বগুড়া, বরগুনা, মেহেরপুর, হিলি, কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান