ভোররাতে হোটেলের চুলা থেকে আগুন, অর্ধশত দোকান পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি
১৯ মার্চ ২০২০, ০৯:১৮আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৩:৩০

রাঙামাটিতে কলেজ গেট মার্কেটে আগুন রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় আগুনে ছোটবড় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর রাতের আগুনে পুরো কলেজ গেট বাজারই পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাঙামাটিতে কলেজ গেট মার্কেটে আগুন

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ও মুন্না জানান, রাত সাড়ে ৩টার দিকে কলেজ গেট এলাকার ‘পানাহার হোটেলে’র চুলা থেকে এ আগুনের সূত্রপাত। হোটেলের পাশে বেশ কয়েকটি মুদির দোকানে গ্যাসের সিলিন্ডার মজুত করে রাখা ছিল। সেখানে আগুন লাগায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। রাঙামাটিতে কলেজ গেট মার্কেটে আগুন

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রতন কান্তি নাথ জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মূলত দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পানির স্বল্পতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর বেগ পেতে হয়েছে।’ রাঙামাটিতে কলেজ গেট মার্কেটে আগুন

ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। তিনি জানান, ‘রাত সাড়ে ৩টার দিকে আগুন লেগেছে। বেশিরভাগ দোকান কাঁচা হওয়ায় এবং মুদি দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল। প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।’ রাঙামাটিতে কলেজ গেট মার্কেটে আগুন

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম