দেশে ফিরেই বিয়ের প্রস্তুতি ফ্রান্সপ্রবাসীর: ৮০০ লোককে দাওয়াত

হবিগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ১১:২২আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:৩৯

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলার আমবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

আমবাড়িয়া এলাকার আবু তাহেরের তিন ছেলে থাকেন ফ্রান্সে। সম্প্রতি তারা সবাই বাড়ি ফেরেন। সর্বশেষ গত ১৪ মার্চ তার ছোট ছেলে আতিক মিয়া দেশে আসেন। এদিকে শুক্রবার (২০ মার্চ) তার বড় ছেলে মাহবুবুর রহমানের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনিও দেশে ফিরেছেন ১০ দিনের বেশি হয়নি। তার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় আট শতাধিক মানুষকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের কথা ছিল। খবর পেয়ে দুপুরে বিয়ে বাড়িতে হাজির হয়ে অনুষ্ঠান আয়োজন বন্ধ করেন উপজেলা ভূমি অফিসার। এসময় ফ্রান্স থেকে দেশে ফেরা  তিন ছেলেসহ বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার জানান, 'সরকারি নির্দেশনা রয়েছে বিদেশ ফেরত যুবককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং জনসমাগম করতে পারবে না। সেই নির্দেশনা থেকেই তার বিয়ে বন্ধ করা হয়েছে। একইসঙ্গে বাড়ির সবাইকেই কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।' 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম