করোনা প্রতিরোধে নীলফামারী পৌরসভায় ছুটি বাতিল

নীলফামারী প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ২২:৫১আপডেট : ২১ মার্চ ২০২০, ২২:৫৬

নীলফামারী দেশের সব পৌরসভার মেয়রদের প্রতি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিলের অনুরোধ করেছেন বাংলাদেশ মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশনের (ম্যাপ) সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে তিনি এ অনুরোধ করেন। ইতোমধ্যে তিনি নীলফামারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছেন।

সম্প্রতি তিনি ভারত সফর শেষে নীলফামারী ফিরে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শনিবার (২১ মার্চ) দুপুরে মুঠোফোনে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

তিনি জানান, করোনা ভাইরাসের কারণে তিনি কর্মীদের ছুটি বাতিল করে করোনা প্রতিরোধে পৌরবাসীদের কাছে সচেতনামূলক প্রচারণা ও প্রচারপত্র বিতরণ করিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বন্ধ থাকবে বলে জানান পৌর মেয়র। পাশাপাশি বিভিন্ন স্থানে বিয়ে, গণজমায়েত, সভা-সমাবেশ আয়োজন না করার জন্য অনুরোধ করেন তিনি।

করোনা প্রতিরোধে নীলফামারী পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা প্রচারণার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল। পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নীলফামারী পৌরবাসী।

প্রচারণা কাজের নেতৃত্ব দেন পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, সচিব মশিউর রহমান, কাউন্সিলর বাদশা আলমগীর, আনিছুর রহমান, শিরিন নূর রিক্তা, জাফর সাদেক সিদ্দিকী, হিসাবরক্ষক এবিএম গোলাম মোস্তফা, পৌর স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ, অফিস সহকারী রানা ইসলাম, আনজাম হোসেন, সুজন আলম প্রধান প্রমুখ। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান