ওবায়দুল কাদেরসহ মন্ত্রীদের কটূক্তি করায় যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ১৯:৪৩ আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:৪৮

গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সুমন সওদাগর (৩৫) নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ওই যুবকের বিরুদ্ধে মন্ত্রীদের কটূক্তি করার অভিযোগ এনে শনিবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপরই মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়া গ্রামের আওরঙ্গজেব সওদাগরের ছেলে সুমন সওদাগর তার ফেসবুক পেজে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে আপত্তিকর লেখা পোস্ট করেন। লেখাটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে

ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হলে ওই রাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বাদী হয়ে সুমন সওদাগরকে আসামি করে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার মধ্যরাতে সুমন সওদাগরকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রবিবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক সোলায়মান কবির আসামি সুমন সওদাগরকে হাজতে পাঠিয়ে দিয়ে আগামী ২৫ মার্চ তার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন। 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি