করোনা আতঙ্কের সুযোগ নেওয়া ব্যবসায়ীর দুটি অবৈধ চালের গুদাম জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ২২:০৯আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীর চাল গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও দুটি অবৈধ চালের গুদাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত আলাদাভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে প্রায় ৩ হাজার বস্তা চাল মজুত করার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারের শীর্ষ চাল ব্যবসায়ী ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা ও তার দুটি অবৈধ চালের গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া। এসময় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফি উদ্দিন মুহাম্মদ জোবায়েরসহ একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি করোনাভাইরাসের প্রভাবকে পুঁজি করে অধিক মুনাফা লাভের আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় বাজারকে অস্থির করছে। এমন খবরের ভিত্তিতে আমরা শহরের অন্যতম বৃহৎ বাজার আনন্দবাজারে অভিযান পরিচালনা করি। পরে ইব্রাহিম মিয়ার চালের দোকানে প্রবেশ করে তার গুদামে ১২ হাজার বস্তা চাল পাই। সেটির বৈধ কাগজপত্র তিনি প্রদর্শন করেন। তবে এর বাইরে সদর উপজেলার ঘাটুরা এবং নাটাই গ্রামে ইব্রাহিম মিয়ার আরও দুটি চালের গুদামের সন্ধান পাওয়া যায়। সেখানে আরও প্রায় ৩ হাজার বস্তা চাল পাওয়া যায়। যেগুলোর বৈধ কোনও কাগজপত্র তিনি দেখাতে পারেননি। যার কারণে ভ্রাম্যমাণ আদালত সেগুলো সিলগালা করে দেয়। পরবর্তী সময়ে আদালতে উপযুক্ত প্রমাণ ও কাগজপত্র প্রদর্শন করতে পারলে তার চালের গুদামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযানে থাকা র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রফি উদ্দিন মুহাম্মদ জোবায়ের জানান, এক শ্রেণির সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বাজারকে অস্থির করার মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে মাঠে আছি। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে শহরের সড়ক বাজার, জগত বাজার, আনন্দবাজারে পেঁয়াজ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালতের আরও দুটি টিম। এসময় তারা ৮টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিক ক্রয় মূল্য এবং বিক্রয়মূল্য প্রদর্শন না করায় ৬০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও কিশোর কুমার দাস। অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের