টাঙ্গাইলে কোয়ারেন্টিনের বাইরে সহস্রাধিক বিদেশফেরত

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ২২:০৫আপডেট : ২৩ মার্চ ২০২০, ২২:০৫

টাঙ্গাইল টাঙ্গাইলের ১২ উপজেলায় চীন, ইতালি, সৌদি আরব, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ থেকে ফেরা এক হাজার ৭৩ জনের হদিস নেই। বর্তমানে ৬৭০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য জানান।

জানা গেছে, চলতি মাসের ৯ মার্চ থেকে জেলায় বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত এক হাজার ৮৬৩ জন ফিরেছেন। তাদের মধ্যে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৬৭০ জন। আর হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে আরও ১২০ জনকে। বাকি এক হাজার ৭৩ জন এখনও হোম কোয়ারেন্টিনের আওতায় আসেনি। তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। আবার কেউ কেউ প্রকাশ্য জনসম্মুখে ঘোরাফেরা করছেন।

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে আনতে তথ্য দিয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন সিভিল সার্জন।

এদিকে, বিদেশফেরতদের জরিমানা করে পুনরায় হোম কোয়ারেন্টাইনে রাখতে কাজ করছে প্রশাসন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান