গৌরনদীর ৪১৮ প্রবাসীকে খুঁজছে পুলিশ

বরিশাল প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ১৭:১৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৭:৫০

বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় বিদেশ ফেরত ৫৪১ প্রবাসীর মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ১২৩ জন। অথচ গৌরনদীর ঠিকানা পাসপোর্টে ব্যবহার করেছেন এমন আরও ৪১৮ প্রবাসীর সন্ধান পাচ্ছে না গৌরনদী থানা পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। তাদের অবস্থান নিশ্চিত না হওয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

গৌরনদী বার্থী ইউনিয়নের জহের জাহান ফকির জানান, প্রতিবেশী প্রবাসী হাফিজুল ওরফে হাফিজ ফকির কয়েকদিন আগে ওমান থেকে বাড়িতে এসে হাট-বাজার ও এলাকায় ঘোরাফেরা করেন। ১৮ মার্চ হাফিজ জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হলে গৌরনদী হাসপাতালে ডাক্তার দেখাতে যান। এরপর সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেন। ওইদিন থানার এসআই আসাদুজ্জামান খান হাফিজের বাড়িতে এসে তাকে না পেয়ে তার পরিবারের ৬ সদস্যকে ১৪দিন ঘরের মধ্যে থাকার নির্দেশ দেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান— ইতালী, গ্রীস, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, সৌদি আরব, ইরাক, ইরান, চীন, ভারতসহ বিদেশ থেকে ৫৪১ প্রবাসী গৌরনদীতে আসার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ১২৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাপ্ত তালিকায় প্রবাসীদেন নামের সামনে এলাকার পুরো ঠিকানা না দিয়ে খালি শুধু গৌরনদী লেখা রয়েছে, তাই তাদের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের সন্ধানে কাজ করছে পুলিশ।

পুলিশের ধারনা, বিদেশ ফেরত বাকিরা গৌরনদীতে অবস্থান না করে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে।

বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘কোয়ারেন্টিনে থাকা ১২৩ প্রবাসীর সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের কারও শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই। ভাইরাসের উপসর্গ দেখা গেলে সরকারিভাবে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, করোনা মোকাবিলার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে ও ১টি পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আইসোলেশন হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশ ফেরত কারও শরীরে করোনার লক্ষণ না পাওয়ায় এখনও কাউকে আইসোলেশনে নেওয়া হয়নি বলেও জানান ইউএনও।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান