বৃহস্পতিবার থেকে সংবাদপত্র বিতরণ বন্ধের সিদ্ধান্ত

রাজশাহী প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১৮:১৩আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:৫২

রাজশাহী

করোনাভাইরাস রোধে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত সব দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও সাময়িকপত্র সরবরাহ, গ্রহণ ও বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর এজেন্ট ও হকাররা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের প্রায় ৩২০ জন কর্মী প্রতিদিন পাঠকের বাড়ি বাড়ি পত্রিকা বিলিবণ্টন করায় তাদের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা বেশি। এছাড়া পাঠকরাও দরজা বন্ধ করে রাখেন। পত্রিকা নিতেও অনীহা প্রকাশ করেছেন অনেকে। রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজশাহী সংবাদপত্র এজেন্ট ফোরাম ও সংবাদপত্র কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম