‘বিব্রতকর পরিস্থিতি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন অনেক প্রবাসী’

ঝালকাঠি প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৬:০২আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৮:২১

ঝালকাঠি

ঝালকাঠির হাজারের বেশি প্রবাসী দেশে ফিরেছেন। তবে তাদের অনেককে কোয়ারেন্টিনেও রাখা হয়েছে। অনেকের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ। তবে অধিকাংশকেই খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিব্রতকর পরিস্থিতি এড়াতে প্রবাসীদের অনেকেই পরিচিত জনপদ ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমানের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তিনি বলেন, ‘কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় কিনা তা নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করছে। বিব্রতকর পরিস্থিতেএড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা।’

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ জানিয়েছেন, চিকিৎসা সেবা দিতে সার্বক্ষণিক ব্যবস্থা রয়েছে হাসপাতালগুলোতে। ইতোমধ্যেই পিপিই পোশাক পরে সবার চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।  ১৮১ জন প্রবাসীর মধ্যে ৫৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনের সংখ্যা ১২৮ জন।

তবে সরকারি গোয়েন্দা সূত্রে জানা গেছে, জেলার প্রায় হাজার খানেক প্রবাসী দেশে এসেছেন। এদের অনেককেই হোম কোয়ারেন্টিনের আওতায় আনা যায়নি। গোপনে তাদের অবস্থান জানার চেষ্টা চলছে।

আরও জানা যায়, অনেকের তালিকা ধরে বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য ঠিকানা ব্যবহার করায় স্থানীয় জনপ্রতিনিধিরাই তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের