ধর্ষণ মামলার আসামির ফের শিশুকে ধর্ষণের চেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১০:৩৩আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৩:০২

পঞ্চগড় পঞ্চগড়ে ধর্ষণ মামলার এক আসামির বিরুদ্ধে ফের চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সজিব ইসলামকে (১৫) আটক করেছে পুলিশ।

সজিবের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতসাওদা পূর্বডাঙ্গী গ্রামে। সে ওই গ্রামের ওলেমান আলীর ছেলে। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ওই শিশু বাড়ির পাশেই খেলছিল। এসময় সজিব তাকে ডেকে পাশের গম ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে তার মা ছুটে আসলে পালিয়ে যায় সজিব। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই শিশুর বাবা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে জেল হাজতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে ওই কিশোর তার গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে সে ওই কিশোরীর বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরে ওই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়। মামলাটি চলমান রয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমদ জানান, চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই বখাটে কিশোরকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম