সড়কে জীবাণুনাশক স্প্রে করছে যশোর পৌরসভা

যশোর প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১৬:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৭:০৯

যশোর পৌর এলাকার সব সড়কে এভাবে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে করোনার প্রাদুর্ভাব রোধে যশোর পৌর এলাকার সব সড়কে জীবানুনাশক স্প্রে করছে পৌরসভা কর্তৃপক্ষ। গত তিন দিন ধরে চলা এ কার্যক্রম সংকট শেষ না হওয়া পর্যন্ত চলবে। পৌর এলাকার ২৩০ কিলোমিটার সড়কে ধাপে ধাপে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।  শুক্রবার (২৭ মার্চ) পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এ তথ্য জানিয়েছেন।

এদিকে, সরকার ঘোষিত ছুটির কারণে সড়কে মানুষের চলচাল একেবারে নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট। এরপরও যারা বের হচ্ছেন তাদের ঘরমুখো করতে অব্যাহত রয়েছে সেনাটহল।

পৌর মেয়র বলেন, ‘নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আমরা গত ২৫ মার্চ থেকে শহরের সড়কে জীবাণুনাশক স্প্রে শুরু করেছি। এর সঙ্গে হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেইসঙ্গে সব নাগরিককে আহ্বান জানাচ্ছি ঘরে থাকার জন্য।’

এদিকে, হোম কোয়ারেন্টিন নিশ্চিত এবং বাইরের মানুষের চলাচল বন্ধ করতে সকাল থেকেই সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অভিযানকালে তারা সরকারি নির্দেশনাগুলোও প্রচার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, ‘সকাল থেকে পাঁচ-ছয়টি ইউনিয়নের বাজার ও মোড়ে অভিযান চালিয়েছি। এ সময় নিত্যপণ্য এবং ওষুধের দোকান বাদে সব দোকান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। যারা বাইরে ছিলেন তাদের ঘরে যেতে অনুরোধ জানানো হয়েছে।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম