ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১৩:৪৯আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৩:৪৯

পিরোজপুর

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ভাণ্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কেজি স্কুলের সহকারী শিক্ষক। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনার সময় মাহফুজা আক্তার তার বাবার বাড়ির কাঠের ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলেন। আর তার ভাই মামুন নিচতলায় ঘুমাচ্ছিলেন।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন হাওলাদার জানান, শনিবার রাত পৌনে তিনটার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়ায় প্রয়াত আব্দুল হামিদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি