পাবনায় লকডাউন গ্রামসহ অন্যান্য এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

পাবনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১৬:৫৭আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৩৬

প্রশাসনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাবনার প্রথম লকডাউন এলাকা চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রাম এবং অন্যান্য এলাকায় প্রশাসনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে গ্রামের দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম এহসান, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, সরকারের বিশেষ বরাদ্দ থেকে কাটাখালী গ্রামে ২শ’ পরিবারকে (প্রতি পরিবার) ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং একটি করে সাবান দেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস থেকে সতর্কতায় গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ইউএনও কাটখালী গ্রামকে লকডাউনের ঘোষণা দেন।

এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় দরিদ্র ও দুস্থদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করেন। পাবনা পৌর সদর ও এর আশপাশের এলাকায় ৫০০ দরিদ্র মানুষের হাতে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

পাবনা সদরের ইউএনও জানান, কর্মসূচির আওতায় জেলা প্রশাসন থেকে দুই লাখ টাকা ও ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। সেই টাকা ও চাল দিয়ে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম