খুলনা মেডিক্যালের করোনা আইসোলেশনে একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১২:০৩আপডেট : ২৯ মার্চ ২০২০, ১২:৫২

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তির একদিন পর রবিবার (২৯ মার্চ) সকালে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম সুলতান শেখ (৭০)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের গফুর শেখের ছেলে। খুলনা মেডিক্যালের করোনা আইসোলেশন বিভাগের মুখপাত্র ড. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার স্ট্রোক ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। হাসপাতালে রোগী ভর্তি বন্ধ থাকার কারণে শনিবার সকালে এখানে আসার পর তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছিল। এখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বিষয় নিয়ে ঢাকা আইইডিসিআর এর সঙ্গে আলাপ হয়েছে। সব কিছু শুনে ঢাকা থেকে বলা হয়েছে, তার করোনা নিয়ে সন্দেহজনক কিছু নেই। তার স্যাম্পল দরকার নেই। এরপর তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘ওই রোগী যক্ষায় আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী