হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা শুরু

দিনাজপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৮:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৯:১৮

দিনাজপুর

দিনাজপুরে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলায় অবস্থিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে এ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন বলেন, 'আধুনিক কৃষি প্রযুক্তির সুফল পেতে শুরু করেছেন কৃষকরা। একসময় ধান ও গম কাটা মাড়াইয়ের জন্য কাস্তেই ছিল প্রধান অস্ত্র। এখন বদলে গেছে সেই দৃশ্যপট। মাঠে মাঠে এখন পৌঁছে গেছে গম ও ধান কাটার যন্ত্র। যন্ত্রের সাহায্যে গম ও ধান কাটায় সময় এবং খরচ দুই কমছে কৃষকের।'

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এই ইনস্টিটিউটের অধীনে চলতি বছর গমের আবাদ হয়েছে ৩ লাখ ৪১ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে দিনাজপুরে চাষ হয়েছে ৭৪ হাজার ৫২৮ হেক্টর। চলতি মৌসুমে গমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ মেট্রিক টন। গত বছর গমের উৎপাদন হয়েছিল ১১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম