মঙ্গলবার থেকে সিলেট জেলায় বাস-মিনিবাস ধর্মঘট

সিলেট প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৫, ০৩:৩৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ০৩:৩৮

hortal1445757112ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মঙ্গলবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের বাস-মিনিবাস ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে।
সোমবার বিকালে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তামাবিল-জাফলং-বিছনাকান্দি ও শ্রীপুর সড়ক থেকে বাঁশকল উচ্ছেদসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
সোমবার ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। এরই মধ্যে এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করলো জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। আলাপকালে সংগঠনের নেতা সেলিম আহমদ ফলিক জানান, আমরা সোমবারের মধ্যে ট্রাক শ্রমিকদের দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছিলাম। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আমরাও মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবো।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম