কুমিল্লা থেকে সংগৃহীত ৯টি নমুনার রিপোর্ট নেগেটিভ

কুমিল্লা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৮:৪৪আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৯:৩৮

কুমিল্লা

করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে কুমিল্লায় হোম কোয়ারেন্টিনে থাকা সন্দেহভাজনদের মধ্যে ৩৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। এছাড়া নতুন করে আর কোনও নমুনাও সংগ্রহ করা হয়নি। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নেগেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
গত বৃহস্পতি ও শুক্রবার কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে প্রতি উপজেলা থেকে দুইটি করে নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে কুমিল্লার ১৭ উপজেলা থেকে দুইটি করে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেগুলোর মধ্যে শনিবার বিকাল পর্যন্ত ৯টি নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর সবই নেগেটিভ। কেউ করোনা আক্রান্ত নন। বাকি নমুনাগুলো পরীক্ষা শেষে প্রতিবেদন পাঠানো হলে আইইডিসিআর কর্তৃপক্ষ আমাদের জানাবেন।
তিনি বলেন, কুমিল্লায় করোনার ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যাদের সর্দি, কাশি এবং জ্বর রয়েছে, প্রতি উপজেলা থেকে দুজন করে এমন ৩৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করার কারণ হচ্ছে কুমিল্লা জেলায় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি কেমন তা যাচাই করে দেখা।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের