ময়মনসিংহ মেডিক্যালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ২২:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২৩:৩৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে রইছ উদ্দিন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা দেড়টার সময় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার। তিনি জানান, মারা যাওয়ার পর করোনাভাইরাস শনাক্তের জন্য মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭এপ্রিল) পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

এদিকে হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ইউনিট-২ এর প্রধান ডা. খোরশেদ আলম জানান, পরিবারের সদস্যরা জ্বর লুকিয়ে শুধু শ্বাসকষ্টের কথা বলে গত রবিবার (৫ এপ্রিল) রইছ উদ্দিনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। পরে স্বজনরা জানান গত ৩ দিন আগে তার শরীরে জ্বর আসে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। মৃত ব্যক্তি বাজারে যাওয়াসহ বিভিন্ন মানুষের সংস্পর্শে গিয়েছিল বলে জানা যায়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, ওই এলাকা লকডাউন করা হয়নি, তবে মৃত রইছ উদ্দিনের বাড়িসহ আশপাশের মানুষকে সতর্ক থাকার জন্য ঈশ্বরগঞ্জের স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। নমুনার রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান