পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০০:৩৪আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০২:২১

বিদ্যুৎস্পৃষ্ট

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহিম খান (২২)। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকান হন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার একটি কলেজে গণিত সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আব্দুর রহিম। তার বাবার নাম ইউনুস আলী।  

জানা গেছে, গত ১৮ মার্চ ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসেন আব্দুর রহিম। বাড়িতে গৃহ নির্মাণের কাজ চলছিল। সেখানে পানি দেওয়ার জন্য বাড়ির পাশের পুকুর থেকে পানির পাম্পের সাহায্যে পানি আনার কাজ চলছিল। মঙ্গলবার দুপুরের দিকে সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনে সমস্যা হলে লাইন মেরামত করার জন্য ওই তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে পথেই তার মৃত্যু হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী