করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে যুবক আটক

যশোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৪:২৬আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২০:২৪

করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে যুবক আটক

করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দায়ে মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন সেট, সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

জানা যায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে তাকে যশোর সদরের বালিয়াঘাটা-লাউখালি এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এই তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমানকে আটক করেন। মোস্তাফিজ তার মোবাইলফোনের মাধ্যমে করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছিল। সে ওই এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম