করোনা সংক্রমিত জেলা থেকে কুষ্টিয়ায় প্রবেশ নিষেধ

কুষ্টিয়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১২:৫২আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১২:৫২

কুষ্টিয়া করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমিত সব জেলার ব্যক্তি ও পরিবহন প্রবেশে কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ১০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর ও গাজীপুরসহ করোনাভাইরাস সংক্রমিত যে কোনও জেলা থেকে কোনও ব্যক্তি ও পরিবহন এ জেলায় প্রবেশ করতে পারবে না।

প্রবেশে নিষেধাজ্ঞা নিশ্চিত করতে জেলার প্রধান প্রধান প্রবেশ পথে (কুষ্টিয়া সদরের ইসলামী বিশ্ববিদ্যালয় ও মনোহরদিয়া, কুমারখালি উপজেলার চরসাদিপুর, খোকসা উপজেলার শিমুলিয়া ও কালিতলা, ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু এবং দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ও কাজীপুর) সার্বক্ষণিক ব্যারিকেড ও চেকপোস্ট স্থাপন করা হলো।

জরুরি সেবাসসূহ- চিকিৎসা, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও কৃষিপণ্য সংশ্লিষ্ট যানবাহন ও ব্যক্তি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম