বরিশালে প্রথমবারের মতো দুজনের করোনা শনাক্ত, জেলা লকডাউন

বরিশাল প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ২০:০৭আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:১২

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুই রোগীর করোনা শনাক্ত হয়েছে। ‍রবিবার (১২ রবিবার) বিকালে বিষয়টি নিশ্চিত করেন করোনাভাইরাস নিয়ন্ত্রণ বরিশাল জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রথমবারের মতো করোনা রোগী শনাকত হওয়ার কারণে রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় জেলাকে লকডাউন করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন তিনি।

করোনা শনাক্ত হওয়া রোগীরা হচ্ছেন–মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচরের বাসিন্দা আবদুর রব মুন্সি (৬০) এবং বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান (৬৫)।

পরীক্ষা রিপোর্ট সূত্রে জানা গেছে, শনিবার ওই দুই রোগীর নমুনা সংগ্রহ করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর আলী স্বাক্ষরিত পৃথক টেস্ট রিপোর্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মেডিক্যালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, তিন-চার দিন আগে তাদের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তাদের অবস্থা উন্নতির দিকে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের