অভিযুক্ত সেই চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২০, ২০:১২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২৩:০৫

 

চেয়ারম্যান নুরুল আবছার

ত্রাণ বিতরণের নামে লোকজনকে জড়ো করে ছবি তুলে তাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠা সেই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) এক নোটিশে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। আরেকটি নোটিশে তাকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না তা ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে অভিযুক্ত চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানানো হয়। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে।' 

নুরুল আবছারকে বরখাস্তের চিঠি

একই ঘটনায় মন্ত্রণালয় থেকে আরও একটি চিঠি ইস্যু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই চিঠিতে অভিযুক্ত চেয়ারম্যানকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সেটি জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।'

নুরুল আবছারকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না জানতে চেয়ে নোটিশ

প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল গত ৬ এপ্রিল সকালে ত্রাণ দেওয়ার কথা বলে চেয়ারম্যান নুরুল আবছার ইউনিয়ন পরিষদে লোকজন জড়ো করেন। এরপর ত্রাণ দেওয়ার ভান করে ছবি তোলেন। কিন্তু, তাদের আর ত্রাণ না দিয়ে দুপুরের দিকে চলে যেতে বলেন। এ সময় অসহায় মানুষগুলো ত্রাণ ছাড়া যেতে না চাইলে চেয়ারম্যানের লোকজন তাদের মারধর করে। আহতরা বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এরপর নির্বাহী কর্মকর্তা তাদের উপজেলার তহবিল থেকে ত্রাণ দিয়ে বাড়িতে পাঠান।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি